• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নারী উদ্দ্যোক্তাদের ‘বস্ত্র ও কুটির শিল্প মেলা’

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে তিন দিনের ‘বস্ত্র ও কুটির শিল্প মেলা’ শুরু হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে শহরের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ আহসান হাবিব।

নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন, মুক্তি কুন্ডু এবং ফারহানা রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নীলফামারী জেলা প্রতিনিধি উম্মে কুলসুম মুন্নি। উদ্বোধন শেষে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন নেতারা।

বিডব্লিউসিসিআই প্রতিনিধি উম্মে কুলসুম মুন্নি জানান, নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুর উপজেলার নারী উদ্যোক্তাদের ২০টি স্টলে বস্ত্র ও কুটির শিল্প পণ্য স্থান পেয়েছে। তিনদিন ব্যাপি মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ