• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুর উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি অবৈধ দাবি

সিসি নিউজ: মেয়াদোত্তীর্ণ নীলফামারী জেলা যুবলীগ কর্তৃক ঘোষিত সৈয়দপুর উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি অবৈধ দাবি করে প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন সংগঠনের বর্তমান সৈয়দপুর উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৈয়দপুর উপজেলা কমিটি কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আগে থেকে কার্যকর রয়েছে। এ কমিটি সংগঠনের সকল কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ নীলফামারী জেলা কমিটি কেন্দ্রীয় কমিটিকে এড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ২৬ মার্চ নতুন করে সৈয়দপুর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। যা তাদের এখতিয়ারে পড়ে না। কারণ কেন্দ্রীয় যুবলীগ মেয়াদোত্তীর্ণ কমিটির ওই ক্ষমতা রহিত করেছে। অথচ মেয়াদোত্তীর্ণ কমিটি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে, যা পুরোপুরি অবৈধ। এ কারণে ঘোষিত ওই কমিটি প্রত্যাখ্যান করা হচ্ছে। উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে যাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হতে না পারে, এ জন্যই এ ষড়যন্ত্র করা হয়েছে। এতে করে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে বিএনপি সমর্থিত প্রার্থীকে সুবিধা দেয়ার পায়তারা করছে তারা। জেলা কমিটি কর্তৃক এখতিয়ার বহির্ভূত কাজ করায় তাদের সাংগঠনিক শাস্তি দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রোবায়েত মিন্টু, আব্দুস সবুর, যুবলীগ নেতা মহসিন আলী রুবেল, রেজাউল হক বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাবু, গোলজার হোসেন, মাসুদ রানা বিপ্লব, টোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ