• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুর্নীতি না করার শপথ নিলেন ছয়’শ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারী শহরের পুলিশ লাইন্স একাডেমিতে। দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) নীলফামারী জেলা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি শামসুন নাহার শান্তি।
সভায় স্বাগত বক্তব্য দেন দুপ্রক সাধারণ সম্পাদক লে, কর্ণেল(অব.) মোশাররফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাস ও দুপ্রক সদস্য সাংবাদিক নুর আলম। মতবিনিময় সভা শেষে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের ছয়’শ শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাস।
দুপ্রক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিষয়ে ঘৃণা জন্মানো, প্রতাখ্যান করাসহ মহান স্বাধীনতার চেতনাকে লালন করে বেড়ে উঠার প্রত্যয় নিয়ে উৎসাহ সৃষ্টি করা হচ্ছে কর্মসুচীর মাধ্যমে।
প্রসঙ্গত সারাদেশে ২৬মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” শ্লোগানে এবারে দুর্নীতি বিরোধী সপ্তাহ উদযাপিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ