• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পাঁচবিবিতে কিশোরদের দিয়ে ইয়াবা ব্যবসা, আটক ৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসার ধরন পাল্টিয়েছে।নিজেরা আঁড়ালে থেকে শিশু-কিশোরদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছে।গত ২৩ মার্চ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসা ও সেবনের দায়ে ৬ কিশোর কে আটক করে পাঁচবিবি থানা পুলিশ।

আটককৃতরা হলো পৌর এলাকার কলোনী পাড়ার  শেখ সায়েদের ছেলে শেখ সজিব(১৪),একই এলাকার রফিকুলের ছেলে সনি(১৩),কাদের পাড়া গ্রামের প্রশান্ত রায়ের ছেলে শান্ত রায়(১৪), একই গ্রামের কালামের ছেলে মনা(১৪),পূর্ব বালিঘাটা ঢাকাইয়া পট্রি গ্রামের গোরেন রায়ের ছেলে জনি রায়(১৪) ও দানেজপুর গ্রামের সুরতের ছেলে রাফি(১২)। আটককৃতদের মধ্যে মনাকে যশোহর শিশু-কিশোর শোধনা গারে পাঠানো হয়েছে।মনা প্রতিদিন ২/৩টি করে ইয়াবা সেবন করত।নেশার টাকা যোগাড় করতে গিয়ে চুরি  করে ধরাও পরে বলে থানা সূত্র জানায়।
কিশোরদের সাথে কথা বলে জানা গেছে, টাকার লোভ দেখিয়ে ইয়াবা ব্যবসায়ীরা তাদের এই পথে এনেছে। ১টি ইয়াবা বিক্রি করলে ২০/৩০ টাকা করে দিত।ইয়াবা বিক্রির পাশাপাশি তারা সেবনও করতো।এদিকে ৬ কিশোর আটকের পর মাদকের মাদকের স্বর্গ রাজ্য কলোনি পাড়া ও রেল বস্তির মূল হোতারা বাড়িতে তালা ঝুলিয়ে গাঢাকা দিয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
সরেজমিন থানায় গিয়ে দেখা যায়, ৬ কিশোর বিকালে ব্যাডমিন্টন খেলছে।ওসি মো: আশরাফুল ইসলামের আদর ও ভালবাসা পেয়ে তাদের মধ্যে থানা থেকে পালানোর প্রবনতা নেই।পরিবার থেকে কেউ খোঁজ নিতে না এলেও তাদের থাকা, খাওয়া ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে।মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ পেয়ে কিশোর ইয়াবা ব্যবসায়ীরা ভাল হওয়ার স্বপ্ন দেখছে।
এবিষয়ে পাঁচবিবি থানার ওসি মো:আশরাফুল ইসলাম (পিপিএম) বলেন, আটক কিশোরদের সংশোধন করে কাজে লাগানো হবে। কাদের পাড়া গ্রামের  সোহেল(১৭) কে ১ বছর ধরে থানায় রেখে ইলেক্ট্রনিক্সের কাজ শেখানো হচ্ছে। এসব কিশোরদের মধ্যে ভাল হওয়ার উৎসাহ রয়েছে। পরিবার কিংবা সমাজ থেকে আগে কেউ কখনও তাদের ভাল হওয়ার কথা বলেনি। একটু পরিবেশ পেলে ওরা ভাল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ