• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে রবি-এয়ারটেল নেটওয়ার্কের সমন্বয় শুরু

প্রযুক্তি ডেস্ক: রবি-এয়ারটেল একীভূত হওয়ার অংশ হিসেবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় মঙ্গলবার থেকে নেটওয়ার্ক সমন্বয়ের কাজ শুরু করেছে রবি আজিয়াটা লিমিটেড।

প্রতিষ্ঠানটি জানায়, রবি ও এয়ারটেল গ্রাহকদের সেরা নেটওয়ার্ক দিতে তরঙ্গ, বিটিএস ও অন্যান্য টেলিযোগাযোগ নেটওয়ার্ক অবকাঠমোরও সমন্বয় করা হবে। আরও মানসম্মত নেটওয়ার্কটি উপভোগ করতে এয়ারটেল গ্রাহকদের মাত্র দুটি পদক্ষেপ নিতে হবে।

প্রথমে এয়ারটেল গ্রাহকদের তাদের হ্যান্ডসেটের নেটওয়ার্ক অপশনে গিয়ে এয়ারটেল/এয়ারটেল টুজি/এয়ারটেল থ্রিজি/৪৭০০২/রবি থ্রিজি/ রবি আজিয়াটা/বিজিডি রবি/একটেল (হ্যান্ডসেটের ওপর নির্ভরশীল) লিখে সার্চ দিয়ে উল্লিখিত যে কোন একটি অপশন সিলেক্ট করবেন। এরপর তাদের মোবাইলহ্যান্ডসেটের ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করতে হবে।

ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করার পর উদ্বোধনী অফার হিসেবে এয়ারটেল গ্রাহকরা ফেসবুক ব্রাউজ করার জন্য তিন দিন মেয়াদী এক জিবি ডাটা উপভোগ করতে পারবেন।

বিস্তারিত জানতে ফোন করা যাবে : ০১৬৭৮৬০০৭৮৬ এই নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ