• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ

সিসি নিউজ: বাংলাদেশের সিলেটে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযানের অবসানের পর এবার মৌলভীবাজারে সম্ভাব্য জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ। গতকাল রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে মৌলভীবাজারের পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।

শহরের মধ্যে তিনতলা একটি ভবনে এবং মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ফতেহপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।

মৌলভীবাজার পুলিশের এএসপি (সদর দপ্তর) বলেন, ” আমরা অভিযানে আছি। জঙ্গি সন্দেহে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে । এরপরও জঙ্গি কি-না কোন সন্দেহ আছে?”

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গিয়েছে। এরপর সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে গতকালই শেষ করা হয় সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান। এই জঙ্গীবিরোধী অভিযান ছিল বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি সময় ধরে চলা, এবং সবচেয়ে রক্তক্ষয়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ