• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

বেরোবির ২ শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

সিসি ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির কারণে লিখিত অভিযোগ করেছে এক ছাত্রী। আর এই ঘটনায় সংবাদ প্রকাশের জেরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ মার্চ) ভুক্তভোগী ওই ছাত্রী অশালীন মন্তব্যকারী শিক্ষকের শাস্তির দাবিতে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছে। এছাড়া বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি, দৈনিক সংবাদ ও এবিনিউজ২৪.কমের ক্যাম্পাস প্রতিনিধি তপন কুমার রায়ও লিখিত অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহিম কবির লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবেন।’

অভিযোগে বলা হয়, ২৭ মার্চ শারীরিক সমস্যার কারণে বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে আমি ও আমার এক সহপাঠি ছাত্রীদের নির্ধারিত টয়লেটে গিয়ে দেখি পানির কোন ব্যবস্থা নেই। পানি না থাকায় বাথরুম ব্যবহারের অনুপযোগী হওয়ায় আমরা শিক্ষকদের ফ্লোরের দিকে শিক্ষকদের বাথরুম ব্যববহার করতে যাই। কিন্তু তাতে প্রবেশের আগেই মার্কেটিং বিভাগের একই ফ্লোরে বাথরুমের সামনে অবিস্থত চেম্বার থেকে লোকপ্রশাসন বিভাগের দুই শিক্ষক আসাদুজ্জামান আসাদ মন্ডল ও সাব্বির আহমেদ চৌধুরী আমাদেরকে বাথরুমে প্রবেশে বাধা প্রদান করেন।

এ সময় শিক্ষক আসাদুজ্জামান আসাদ আমাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাথরুম ও শারীরিক অসুস্থতার প্রবল চাপে বাথরুম করার কথা বললে শিক্ষকদ্বয় আমাদেরকে খারাপ ইঙ্গিত করে অশালীন মন্তব্য করেন।

এদিকে সাংবাদিক তপন তার লিখিত অভিযোগে বলেন, অভিযুক্ত শিক্ষকরা ২৮ মার্চ (মঙ্গলবার) সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করে দেশছাড়ার হুমকি প্রদান করেন। এ সময় শিক্ষকদ্বয় আমাকে ভারতের এজেন্ট, ভারতে পাঠিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরীকে ফোন দিলে তিনি বলেন, ‘এখন আমি একটু ব্যস্ত, পরে কথা বলব।’

উল্লেখ্য, বিষয়টিকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। উৎস: দ্যা রিপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ