• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিহত ৪, নিখোঁজ ১৫

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রলার ডুবে দুই নারী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫জন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো রাজধানীর রামপুরা এলাকার সাত্তার মিয়া(৪০), জোহরা বেগম (৭০) কাঞ্চন বেগম (৬৮) ও অজ্ঞাত এক মেয়ে শিশু।
নারায়ণগঞ্জের বন্দর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহআলম জানান, রাজধানীর রামপুরা থেকে ১২০ জনের একটি দল ইঞ্জিন চালিত ট্রলারে করে কুমিল্লার বেলতলিতে সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় বেশীর ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে দুইজন নারী ও একজন পুরুষসহ এক অজ্ঞাত শিশুর মৃত্যু হয়। ট্রলার ডুবির ঘটনায় এখনও ১৫ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে মুন্সিগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ