• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি: ওবায়দুল

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “কুমিল্লায় দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি। কিন্তু নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়েছিল।”

শুক্রবার দুপুরে গাজীপুর-বিমানবন্দর বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) প্রকল্পের অধীনে গাজীপুরা বাস স্ট্যান্ডে ফ্লাইওভারের নির্মাণকাজের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “কুমিল্লা যখন পৌরসভা ছিল, তখনো আমরা জিততে পারিনি। সিটি করপোরেশন হওয়ার পরও বিএনপি জিতেছে। তবে ভোটের ব্যবধান অনেক কমেছে।”

তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। জয় পরাজয়ের বিষয় জনগণের। নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি করপোরেশন প্রমাণ করেছে, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।”

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “সুনামগঞ্জে আমাদের প্রার্থী জয়া সেনগুপ্ত জয়ী হয়েছেন। স্বতন্ত্র যে প্রার্থী ছিলেন, তাকে বিএনপি সর্বাত্মক সহায়তা করে, শুধু মার্কাটা ধানের শীষ ছিল না।”
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিল, বিআরটির প্রকল্প পরিচালক প্রকৌশলী সানাউল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ