• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

দিনাজপুরে মাঠ দিবস ও সাদা ভুট্রাজাত খাদ্য প্রদশর্নী

সিসি নিউজ: সাদা ভুট্রা সম্পর্কিত গবেষণা ও সাদা ভুট্রাজাত খাবার প্রবর্তন প্রকল্পের আওতায় দিনাজপুরে মাঠ দিবস ও সাদা ভুট্রাজাত খাদ্য প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দিনাজপুর গম গবেষণা কেন্দ্রর অডিটোরিয়ামে সাদা ভুট্রাজাত খাবার প্রদর্শনী’র উদ্বোধন করেন, গম গবেষণা কেন্দ্রর পরিচালক ড. নরেশ চন্দ্র বর্মন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের  নির্বাহী পরিচালক ড.কাজী কমর উদ্দিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার। এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশনের  চেয়ারম্যান ড.আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, শেওে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আবু জাফর উল্লাহ্,ড.মো.আলী আকবর,মো.ফারুক হোসেন মোল্লাহ্,ড.তপন কুমার দে প্রমুখ।
এর আগে সরজমিনেন সাদা ভুট্রার ক্ষেত পরিদর্শন ও কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ