দিনাজপুর প্রতিনিধি: ‘স্বকীয়তা ও আত্ম প্রত্যয়ের পথে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২ এপ্রিল) সকালে দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ঢান্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনিন, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সোহেল পারভেজ রানা, হাসপাতালের শিশু বিষয়ক কনসাল্টেন্ট ডা. আহাদ আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সাদেক মিয়া, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের রচনা আহবান
দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১৪ এপ্রিল’১৭ এর মধ্যে নির্দিষ্ট বিষয়ে রচনা জমা দিতে হবে।
৪ টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পঞ্চম-অষ্টম শ্রেণী পর্যন্ত ‘ক’ গ্রুপের প্রতিযোগিতার বিষয় ‘নববর্ষ বাঙালির প্রাণের উৎসব’ (শব্দসীমা ১০০০), নবম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত ‘খ’ গ্রুপের বিষয় ‘নববর্ষ আমাদের নবচেতনার উৎস’ (শব্দসীমা ১২০০), স্নাতক-স্নাতকোত্তর ‘গ’ গ্রুপের বিষয় ‘নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা’ (শব্দসীমা ১৫০০) এবং সর্বসাধারণের জন্য ‘ঘ’ গ্রুপের বিষয় ‘নববর্ষ ও অসাম্প্রদায়িতকা’ (শব্দসীমা ১৮০০)।
দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিকে রচনা এ৪ আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার এক দিকে লিখতে হবে, উভয় দিকে লেখা যাবে না। ছাত্র-ছাত্রীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নসহ রচনা জমা দিতে হবে। ‘ঘ’ গ্রুপের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/ প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রত্যয়নসহ রচনা জমা দিতে হবে।
রচনায় অবশ্যই প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে মূল্যায়নের জন্য বিবেচনাযোগ্য হবে না।
দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত রচনা প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন লাইব্রেরিয়ান মোঃ নূরূল ইসলাম।