• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ঝিনাইদহে পুলিশের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে শিক্ষকদের আটক করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ শৈলকুপা উপজেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে।
শিক্ষকরা জানায়, শনিবার জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে শৈলকুপা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এতে ৩ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় ১৮৬ জন শিক্ষার্থীকে।
সে সময় শৈলকুপা থানা পুলিশ শৈলকুপার কাতলাগাড়ী, অচিন্তপুর, নাদপাড়া মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আবাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষককে হ্যান্ডকাপ পরিয়ে আটক করে থানায় নিয়ে যায় এবং তাদের সাথে খারাপ আচরণ করে। পরে রাতে তাদের ছেড়ে দেয় পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে উপজেলার ৬০টি বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি দিয়ে শৈলকুপা পাইলট বিদ্যালয় মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করে। শিক্ষকরা এর সাথে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ