• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আল-ফারুক একাডেমিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিসি নিউজ:  সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।  এ উপলক্ষে সৈয়দপুর আল-ফারুক একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য বলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, একাডেমির সিনিয়র সহকারি শিক্ষক মোঃ ছাইদুর রহমান, সামসুল আলম, শামসুন নাহারসহ একাডেমির শিক্ষার্থীরা। এছাড়া সৈয়দপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর , ইউনিক গিফট্ ফাউন্ডেশন, তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এসব সভায় অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে অটিস্টিক শিশুদের সাথে সদাচরণ এবং দুর্যোগকালীন সময়ে তাদের নিরাপত্তা বিষয়টি তুলে ধরা হয়।
এ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে তাদেরকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় একীভূত করার ওপর জোর দিয়েছেন। রাজধানীতে দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ