• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পরীক্ষা কেন্দ্র থেকে দুই ভুয়া পরীক্ষার্থী আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : খানসামায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে কারিগরী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অন্যের পক্ষে পরীক্ষা দিতে এসে হাতেনাতে আটক হয়েছে মোঃ মোশারফ হোসেন (২৩)  ও মোঃ রুবেল ইসলাম (২৩) নামে দুই ভুয়া পরীক্ষার্থী । মোশারফ চিরিরবন্দরের গছাহার গ্রামের জহরুল ইসলাম ও মো: রুবেল ইসলাম একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, ৬ই এপ্রিল (বৃহস্পতিবার) চলমান কারিগরী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার  ৩য় দিনের কম্পিউটার এ্যাপ্লিকেশন পরীক্ষায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সাথে ভুয়া পরীক্ষার্থী দুজন পরীক্ষা দিচ্ছিল। এ সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মান্নান ও কক্ষ পর্যবেক্ষক তাদেরকে সন্দেহ করেন এবং পরে পরীক্ষার কাগজপত্র যাচাই করে দেখা যায় এবারের গোয়ালডিহি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী আ: হাকিম ও মোঃ মনিরুল ইসলামের বদলি হিসেবে মোঃ মোশারফ হোসেন ও মোঃ রুবেল ইসলাম প্রক্সি পরীক্ষা দিচ্ছে ।
পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান দুই ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদন্ড প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ