• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মঈনুল ইসলাম (৩০) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।

নিহত মঈনুল ধর্মপাশা পল্লী বিদ্যুতের লাইনম্যান ও নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ঠিকলী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মঈনুল উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের গাছতলা বাজারে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করতে যান। এ সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঈনুল মারা যান।

সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ