• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

এবার সারিকার বিরুদ্ধে পরিচালকের অভিযোগ

বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী সারিকার বিরুদ্ধে এবার শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এর আগে, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেন সারিকা।

আরিয়ানের অভিযোগ, বুধবার সারা দিন মানিকগঞ্জে একটি বিজ্ঞাপনে অংশ নেওয়ার কথা ছিল সারিকার। কিন্তু হুট করে শিডিউল ফাঁসিয়ে দেন সারিকা।

নির্মাতা আরো জানান, ‘সব কিছুই চূড়ান্ত ছিল। সারিকার সঙ্গে কথা ছিল আগের দিন সন্ধ্যায় ইউনিটের গাড়িতে সে মানিকগঞ্জ যাবে। তারপর আমরা একটা রিহার্সেলের পর ভোরেই শুটিং করব। সে অনুযায়ী আমরা সন্ধ্যায় বেরিয়ে যাই। কিন্তু সারিকার কোনো খোঁজ পাইনি। ’

আরিয়ান বলেন, ‘এরপর রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি। এতে উপায় না পেয়ে লোকসানের ভয়ে ক্লায়েন্ট পূর্ণিমা আপাকে সারিকার বদলে কাস্টিং চূড়ান্ত করেন। তারপর পূর্ণিমা শুটিং সম্পন্ন করেন। ’

এই বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে বৈশাখ ও ঈদকে সামনে রেখে। এই বিজ্ঞাপনে সারিকার বদলে কাজ করছেন পূর্ণিমা এবং তার সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়ক ইমন।

এ ব্যাপারে সারিকার মুঠোফোনে একাধিকার যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। তবে তার ফেসবুকে বুধবার সন্ধ্যায় তিনি একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসই বিতর্ক তৈরি করেছে।

এর আগ পর্যন্ত মনে হচ্ছিল সারিকাই শিডিউল ফাঁসিয়েছেন। কিন্তু তার ফেসবুক স্ট্যাটাস পুরো ঘটনাকে পাল্টে দিয়েছে।

সেখানে সারিকা লিখেছেন, ‘শুটিং সেটে একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ [যেখানে যেতে ১ ঘণ্টার বেশি সময় লাগে না আমার বাসা থেকে] যাওয়া এবং সেখানে আগের দিন ও রাতে তার সঙ্গে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধের কথা হতে পারে? এটা কি পেশাদারিত্ব?’

সারিকা এই স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও সংশ্লিষ্ট বিজ্ঞাপনের মূল ক্লায়েন্ট একটি কসমেটিক কোম্পানির চেয়ারম্যান। এ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারিকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।

তিনি বলেন, ‘এটা একদম ভিত্তিহীন। এর আগে আমরা কলকাতার শুভশ্রীকে নিয়েও কাজ করেছি। তারা কেউ আমার নামে এ ধরনের বাজে অভিযোগ করেননি। সারিকা নিজের দোষ ঢাকার জন্য আমার নামে বাজে কথা ছড়াচ্ছেন। তার যদি আমাদের সঙ্গে যেতে সমস্যা থাকত সে তো ফোনে আমাদের জানাতে পারত। কিন্তু কোনো ধরনের যোগাযোগ সে করেনি। অনেক কষ্টের পরে পূর্ণিমাকে দিয়ে কাজটি করাচ্ছি। তারপরও সারিকা না আসায় আমার অনেক লোকসান গুনতে হচ্ছে। সবচেয়ে বড় কথা সে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ