ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে তপদী রানী চৌধুরী (৫৫) এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু। আসলে হত্যা না আত্বহত্যা এ নিয়ে গুঞ্জন উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহঃপতিবার দিবাগত রাত্রীতে ফুলবাড়ী উপজেলার পৌরশহরের সুজাপুর গ্রামে।
জানা যায় প্রতিদিনের ন্যায় পল্লী চিকিৎসক সাধনান্দ চৌধুরী স্ত্রী তার নিজ বাড়ি সুজাপুরেই বসবাস করতেন। ঐ দিন তার প্রথম স্ত্রীর তপদী রানী চৌধুরী পল্লী চিকিৎসক সাধনান্দ চৌধুরীর চেম্বারে টিপিনবাটি নিয়ে রাত সাড়ে ৮টায় বাড়ি ফিরছিলেন। তার স্বামী বাড়িতে এসে খুজে না পেয়ে মোবাইল করলে তার ফোন বন্ধ থাকায় এবং বাড়িতে ফিরে না আসায় তাকে খোজাখুজি করে না পেয়ে অবশেষে পল্লী চিকিৎসক সাধনান্দ চৌধুরী রাত্রী ১২টায় ফুলবাড়ী থানায় একটি সাধারন ডাইরী করেন। আজ শুক্রবার সকালে পার্শবর্তী সুজাপুর তেতুতলা ব্রীজের পশ্চিম পাশ্বের বাঁশঝাড়ে তপদী রানীর লাশ এলাকার লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় আনেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এর সাথে কথা বললে তিনি জানান, পারিবারিক কলহে তাকে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুুতি চলছিল। উল্লেখ্য যে সাধনান্দ চৌধুরী গত ১৮ বছর আগে পারিবারিক কলহের কারনে রংপুরের বদরগঞ্জ উপজেলায় সে দ্বিতীয় বিয়ে করে শিবনগর ইউপির মালিপাড়া গ্রামে বসবাস করে আসছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহেই হত্যা করা হতে পারে।