• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |

নীলফামারীতে এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলন অনুষ্ঠিত

সিসি নিউজ: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন ‘স্বপ্নের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদেরকে বড় করে স্বপ্ন দেখতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, এরপর উন্নত দেশ হবে। ওই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। আর সে চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ সরকার করে দিচ্ছে।’
শনিবার দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের ছেলে মেয়েরা বিএ পাশ করে কেরাণী হওয়ার স্বপ্ন দেখে। চাকুরী না পেলে বেকার হয়ে পড়ে, সে স্বপ্ন দেখার সময় শেষ হয়েছে। চাকুরীর পেছনে না ঘুরে নিজের ভেতরের শক্তিটাকে ব্যবহার করতে হবে। দুনিয়া বদলে গেছে, আমাদেরও দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। বেসরকারি উদ্যোগ গ্রহণ করে ছোট-বড় ব্যবসা-বানিজ্য, শিল্প-কলখানা স্থাপনের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এজন্য সরকার সহযোগীতা করছে। এসএমই ফান্ডেশন করে উদ্যোক্তাদের ঋণ প্রদান করছে। নিজের ভেতরে সততা, নিষ্ঠা এবং সৃজনশীলতা থাকলে উন্নতি অবশ্যই হবে।

বাংলাদেশ ব্যাংক রংপুর কার্র্যালয়ের সহযোগীতায় এবং এসএমই ফান্ডেশন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
অন্যান্যের মধ্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই এবং বিশেষ কর্মসূচির মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ফজলুল করিম, এসএমই ফান্ডেশনের উপ-মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার, নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মারুফ জামান কোয়েল বক্তব্য দেন।

এসময় মন্ত্রী জেলায় বিভিন্ন ব্যাংকের ১১জন এসএমই ঋণ গ্রহীতার মাঝে এক কোটি ২০ লাখ টাকার চেক বিতরণ করেন।সম্মেলন শেষে সেখানে এসএমই খাতের উন্নয়নে ব্যাংকারদের দায়িত্ব. প্রেক্ষাপট নীলফামারী শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ