• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ভোটের আগেই ভোট!

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে আজ রোববার তৃনমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়।  ভোটের মাধ্যমে মনোনয়ন পেলেন রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন।

সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাবে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকের নেতৃত্বে নেতাকর্মীদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের ১৭৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

প্রাপ্ত ভোটে মোখছেদুল মোমিন পান ১৬০ ভোট, তার নিকটবর্তী প্রার্থী হিটলার চৌধুরী ভুলু পান ১২ ভোট ও মো. মতি জোতদার পান ৩ ভোট। তবে একটি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়।

আগামী ১৬ মে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ