• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন |

দিনাজপুর বোর্ড: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ১০২০

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার পঞ্চম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) এবং কম্পিউটার শিক্ষা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ১০২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, সোমবার (১০ এপ্রিল) এইচএসসি পরীক্ষার পঞ্চম দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) এবং কম্পিউটার শিক্ষা প্রথমপত্রের অনুষ্ঠিত হয়েছে। ওই দিনের পরীক্ষায় ৮৯ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১০২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গাইবান্ধা জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই দিনের পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ১৭৯ জন, গাইবান্ধায় ১৮৯ জন, নীলফমারীতে ১০০ জন, কুড়িগ্রামে ১৩০ জন, লালমনিরহাটে ৭১ জন, দিনাজপুরে ১৭৯ জন, ঠাকুরগাঁওয়ে ৯৭ জন ও পঞ্চগড় জেলায় ৬৫ জন রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৩৫টি কলেজের ১ লাখ ৬ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৫৮২ জন ছাত্র ও ৫০ হাজার ১৯০ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ৩১১ জন, অনিয়মিত ২২ হাজার ৬০৩ জন, জিপিএ উন্নয়ন ৭৮০ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ