• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

সিসি নিউজ: চারদিনের ভারত সফর ও চুক্তি স্বাক্ষর বিষয়ে বিস্তারিত তুলে ধরতে ১১ এপ্রিল, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে বরাবরের মতো সফর প্রসঙ্গ ও দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন শেখ হাসিনা।

চারদিনের এই সফরে ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীকে দেয়া হয় সর্বোচ্চ সম্মান ও সম্মাননা। চুক্তি-সমঝোতা অনুযায়ী, লাইন অব ক্রেডিটে (এলওসি) বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার সহায়তা দেবে ভারত। একইসঙ্গে সামরিক খাতে সহায়তায় দেবে আরো ৫০ মিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রীর এই সফর ছিল বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মাইলফলক, এমনটাই বলছেন সংশ্লিষ্ট সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ