• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

ধাপেরহাটে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বকশীগঞ্জ বাজারের আখ ক্রয় কেন্দ্রের পাশ থেকে সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ টাকা মুল্যমানের ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ  অভিযান চালিয়ে উত্তর অঞ্চলের ইয়াবা সম্রাট নজলার রহমানের পুত্র আলিম উদ্দিন (৫০) ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছেন।

পুলিশ জানান, বকশীগঞ্জ বাজারের আখ ক্রয়কেন্দ্র সংলগ্ন আলিম উদ্দিনের বাড়ীতে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আলিম উদ্দিন পালানোর চেষ্টা করে । এসময় পুলিশদল তাকে ধাওয়া করে আটক করে এবং তার হাতে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মুল্যমানের ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তার ৩ সহযোগী আলিম উদ্দিনের পুত্র সবুজ মিয়া (৪০) পলাশ বাড়ী মুরারিপুর গ্রামের মাহাবুর রহমানের পুত্র মনিরুজ্জামান (৪০) ও একই এলাকার জহুরুলের পুত্র নাজমুল হোসেন (২২) কে আটক করে পুলিশ।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, দির্ঘদিন থেকে আলিম উদ্দিন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইয়াবার চালান সরবরাহ করে আসছিল এবং অল্প দিনেই সে মাদক ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ বুনেছে। ৪টি ট্রাকের মালিক আলিম উদ্দিন উত্তরের কুড়িগ্রাম, দিনাজপুরের হিলি, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে ব্যবসার খাতিরে একাধিক বিবাহ করেছেন। সে বিগত ২ বছর পুর্বে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের বকশীগঞ্জ বাজারে বিয়ে করে বাসা বাড়ী তৈরি করে বির্দপে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা। গত মাসে চন্ডিপুর গ্রাম থেকে তার সহযোগী রানা ড্রাইভারকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করার পর আলিম উদ্দিন গা ঢাকা দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কাক ডাকা ভোর থেকে তাকে গ্রেফতারের জন্য ফাঁদ পাতা হয় এবং দুপুর ১২টার দিকে তাকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। তিনি আরও জানান এব্যাপারে মাদকদ্রব্য আইনে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ