• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পানি কেউ আটকে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

ঢাকা: তিস্তার পানি আসবেই, পানি কেউ আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী দেশ ভারত বন্ধুপ্রতিম। সেই দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়।”
বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া এই সংবাদ সম্মেলন চলে পরবর্তী এক ঘণ্টারও বেশি সময় ধরে। এতে সরকারের মন্ত্রী, জ্যেষ্ঠ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন,  “বাংলাদেশের সার্বিক স্বার্থ বজায় রেখেই সব করা হবে। সুতরাং এ বিষয়ে নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন।”
শেখ হাসিনা বলেন, “তিনি দেশের মঙ্গলের  জন্য কাজ করেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কাজ করবেন না। তিনি বলেন, চুক্তি বা সমঝোতা স্মারক সই নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা তারা বলবেনই। তিনি বেঁচে থাকতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু হবে না।”
গত ৭ এপ্রিল ভারত সফরে যান প্রধানমন্ত্রী। তিনি দেশে ফিরেন ১০ এপ্রিল। এই সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের ৩৬টি সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ