• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাস্টার্সের মর্যাদা পেলো দাওরায়ে হাদিস

সিসি নিউজ: কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমর্যাদা ঘোষণা করেছে সরকার। এখন থেকে দাওরায়ে হাদিস ইসলামিক স্টাডিজ ও অ্যারাবিকে মাস্টার্সের মর্যাদা পাবে।

মঙ্গলবার রাতে গণভবনে আলেমদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন। অনুষ্ঠানে তিন শতাধিক কওমি আলেম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে, দারুল উলুম দেওবন্দের মূলনীতির ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেয়া হলো।

প্রধানমন্ত্রী জানান, এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন হবে। আলেমদের নিয়ে একটি কমিটিও করা হয়েছে। তারাই এই স্বীকৃতির আইনি ভিত্তি দাঁড় করাবেন। এ সময় তিনি কওমি মাদ্রাসা স্বীকৃতি বাস্তবায়নে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নেতৃত্বে তিন শতাধিক আলেম এই অনুষ্ঠানে যোগ দেন। দেশের শীর্ষ আলেম প্রায় সবাই এখানে ছিলেন। বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোর আলেমদের এর আগে এভাবে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হতে দেখা যায়নি।

প্রধানমন্ত্রী এই স্বীকৃতি ঘোষণা করায় আলেমরা দেশের লাখ লাখ কওমি শিক্ষার্থীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। সরকারের এই সিদ্ধান্তকে তারা ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ