• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

অন্তঃসত্ত্বা হয়ে ৫ম শ্রেণির ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, ডিমলা উপজেলা সদরের পণ্ডিত পাড়ার ভ্যান চালক কালী চরন রায়ের কন্যা পুন্যি (১০) একই গ্রামের অনু চন্দ্র রায়ের পুত্র ডিমলা ইসলামিয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র রতন চন্দ্র রায়ের সঙ্গে শারিরীক সম্পর্কের জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে সে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

পুন্যির পিতা ভ্যান চালক কালী চরন রায় সাংবাদিকদের জানান, লোকলজ্জার ভয়ে পুন্যিকে উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র রায়ের পুত্র ও পুন্যির দাদু রবিন চন্দ্র রায়ের বাড়ীতে সরিয়ে রেখেছেন।

অপর দিকে অনু চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার পুত্র রতন চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করেন।

এদিকে একটি মহল পুন্যির অন্তঃসত্ত্বার বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।

এ ঘটনায় এলাকার সচেতন মহল রতন চন্দ্র রায়ের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ