• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মমতার মাথার দাম ১১ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: না কোনো মৌলবীর ফতোয়া নয়, বিজেপি যুব নেতার হুমকি। উত্তরপ্রদেশের ভারতীয় জনতা যুব মোর্চার নেতা যোগেশ ভারসনে মমতার মাথা মিললে ১১ লক্ষ টাকা পুরস্কার দেয়ার কথা ঘোষণা করলেন।
সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে যোগেশ দাবি করেন, ‘যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাথা কেটে আনতে পারবে, আমি সেই ব্যক্তিদের ১১ লাখ টাকা পুরস্কার দেব।
মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সরস্বতী পূজা, রামনবমীর মেলার অনুমতি দেন না। বরং হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশ লাঠিচার্জ করে, নৃশংসভাবে মারে। ইনি ইফতার পার্টি দেন এবং সবসময় মুসলমানদের সমর্থন করেন।’

যোগেশ আলিগড়ে ভারতীয় জনতা যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি। তার মূল অভিযোগ, মুসলিম তোষণ করছেন মমতা। এই ‘ইনাম’ দেয়ার ঘোষণা আসলে তার ক্ষোভ ও রাগের বহিঃপ্রকাশ বলেও তিনি দাবি করেছেন।

হনুমান জয়ন্তীতে পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় বীরভূমে গেরুয়া বাহিনীর উপর লাঠিচার্জ করা হয়। এছাড়াও রামনবমীর দিন অনুমতি ছাড়া অস্ত্র নিয়ে মিছিল করায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-সহ শতাধিক লোকের বিরুদ্ধে পুলিশ মামলা শুরু করেছে। এর পরেই যোগেশের এই হুমকি আসলো।
এখনো পর্যন্ত এ নিয়ে বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ