• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

৪ বলে ৮৯ রান!

খেলাধুলা ডেস্ক: ৪ বলে ৮৯ রান! অবিশ্বাস্য হলেও এই ঘটনা ঘটল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। ঢাকা ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল লালমাটিয়া ক্লাব ও এক্সিম ক্রিকেটার্স।
প্রথম ব্যাট করে মাত্র ১৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় লালমাটিয়া। অভিযোগ, আম্পায়ারের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তে ডুবেছে তারা। এর বিরুদ্ধেই অভিনব প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় লালমাটিয়া।

জিততে হলে এক্সিম ক্রিকেটার্সের প্রয়োজন ছিল ৮৯ রানের। লালমাটিয়ার ওপেনিং বোলার সুজন মাহমুদ শুরুতেই ৮০টি ওয়াইড বল করেন।

প্রথম ওভারে মাত্র ৪ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এক্সিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ