সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি শ্রমিক ওই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের ম্যাচ ফাক্টরীর সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর বাস টার্মিনালগামী বালু ভর্তি একটি ট্রলি ওই স্থানে পৌছালে ট্রলির শ্রমিক জাহিদুল হঠাৎ চলন্ত ট্রলি থেকে পড়ে গিয়ে ওই ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহত জাহিদুল ইসলাম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর এলাকার ভুল্লীপাড়ার মৃত মনসুর আলীর পুত্র।