• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাজারহাটে দুঃস্থ মুক্তিযোদ্ধার মাঝে অনুদানের চেক প্রদান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দুঃস্থ ৫৭ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজারহাট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার পূর্বে ইউএনও মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান মাও. মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বিথী, থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, সমাজ সেবা অফিসার মো. ফজলুল হক, প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, মৎস্য অফিসার মাহমুদুলনবী মিঠু, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজব আলী, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, নাজিমখান ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ২০১৫-২০১৬ ইং হাট-বাজার ইজারালব্ধ আয়ের ৪% অর্থের ৩লাখ ৪১ হাজার টাকা ৫৭ জন দুঃস্থ মুক্তিযোদ্ধার মাঝে বিতরণ করা হয়। এতে অত্র উপজেলায় ১৭২ জন মুক্তিযোদ্ধা আবেদন করলে কমিটি যাচাই-বাছাই পূর্বক ৫৭ জনকে নির্বাচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ