• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সন্ধ্যায় ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পাচ্ছেন দেশের প্রায় ৩৩৯ ক্রীড়াবিদ। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গেল ছয় মাস যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের এই সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন, ‘খেলাধুলায় সাফল্যর জন্য প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। গণভবনে তাদের জন্য সংবর্ধনের আয়োজন করা হচ্ছে।’

গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে এবং  দেশের বাইরে ক্রীড়াক্ষেত্রে অংশ নিয়েছেন তাদের সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

অর্থাৎ জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, জাতীয় হকি দল, হ্যান্ডবল, সাঁতার, যুব হকি, শুটিং, ভারোত্তোলন, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী-পুরুষ, রোলবলের ক্রীড়াবিদ, মহিলা ফুটবল, অনূর্ধ্ব-১২ ছেলেদের ফুটবল দলকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনায় পাবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভালো পারফর্ম করা ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ