• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :

মনোনয়ন দাখিল করেছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। কিন্তু বহুদিন হলো নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না তাকে। তবে আবারও তিনি চলচ্চিত্রে ফিরছেন নেতৃত্বের প্রয়োজনে। তাছাড়া চলচ্চিত্রের শিল্পীরাও চান ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করুন পূর্ণিমাসহ আরও অনেকে।

আর সেই লক্ষে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পূর্ণিমা। তার সাথে মনোনয়নপত্র দাখিল করেছেন নায়ক রিয়াজসহ আরও ৫৯জন প্রার্থী। জায়েদ-মিশা প্যানেল থেকে সহ সভাপতি পদে নির্বাচন করবেন রিয়াজ। আর পূর্ণিমাকে দেখা যাবে কার্যকরী সদস্য পদে।

আগামী ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর।

তিনি বলেন, ‘সবমিলিয়ে তিনটি প্যানেল থেকে ৫৯ জন প্রার্থী নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেছেন। এখন যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। ১৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ এপ্রিল চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে। মোট ২১ টি পদের জন্য লড়াই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ