• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :

শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: রাজধানীর ওয়ারি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন – বিএনপির নেতা আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারি থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৭ জুলাই ওয়ারি থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন বিএনপির নেতা আমানউল্লাহ আমান, হাবীব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আমানসহ ২১ জন জামিনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ