• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩

সিসি নিউজ : দিনাজপুরের অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মনোরঞ্জন রায় (৩৬) নামে একজন মারা যান। তাকে নিয়ে মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়ালো।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম বলেন, ‘ সোমবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মনোরঞ্জন রায় (৩৬) নামে একজন মারা যান। হাসপাতালে এখনো চিকিৎসাধীন ৮ শ্রমিকের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৩ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। বাকি ২ জনের অবস্থা উন্নতির দিকে।
আর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ২ জন। তাদের মধ্যে রোববার রাতে রিপন মিয়ার (৪০) মৃত্যু হয়। আর সুমন মিয়াকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক সারওয়ার জাহান।
দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটোরাইস মিলে বুধবার বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক দগ্ধ হন। তাদের রংপুর ও দিনাজপুরে ভর্তি করা হয়।
ঘটনা তদন্তে বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ