• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে নিক্কন অধিকারী (৮) নামে এক স্কুল ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেছে। এ ঘটনা ২৩ এপ্রিল রবিবার বিকেল ৫টায়। মৃত নিক্কন অধিকারী চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামের নারায়ন চন্দ্র অধিকারীর ছেলে এবং চড়কডাঙ্গা মৈত্রী বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা গেছে, ওইদিন আনুমানিক বিকেল ৫টায় প্রতিবেশির বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় নিক্কনকে বিষধর সাপ ছোবল দেয়। এতে সে কোন অসুবিধাবোধ করেনি। রাতে তার শরীরে সাপের বিষক্রিয়া বেশি হলে তাকে বাড়ির লোকজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।
এ সংবাদ স্কুলে পৌঁছলে তার সহপাঠি ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ