• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিযুক্ত সমবায় সমিতির বিরুদ্ধে ফৌজদারী মামলা

সিসি ডেস্ক : সমবায় অধিদফতর থেকে লাইসেন্সকৃত কো-অপারেটিভ সোসাইটি এবং মাল্টিপারপাস কো-অপারেটিভভুক্ত যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ফৌজদারি মামলা (ক্রিমিনাল কেইস) করার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) মামলা রুজু করার সুপারিশ করেছে কমিটি।

জাতীয় সংসদ ভবনে সোমবার (২৪ এপ্রিল)অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি-এর সভাপতিত্বে কমিটির সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, আলহাজ্ব অ্যাডভোকেট মো. রহমত আলী এমপি, রাজি উদ্দীন আহমেদ এমপি, এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি এবং ফজলে হোসেন বাদশা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রাজশাহী ওয়াসার ‘কনস্ট্রাকশন অব সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্ট’-এর কার্যক্রম দ্রুত শুরু করে সেখানকার জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিত করার সুপারিশ করা হয়। একইভাবে রাজশাহী সিটি করপোরেশনের সোনা দিঘি উদ্ধার করে আগের ঐতিহ্যে ফিরিয়ে আনারও সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া কমিটি বরিশাল সিটি করপোরেশনে নিয়োগকৃত কর্মচারীদের অসন্তোষ দ্রুত লাঘবের ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ