• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ মিটার লম্বা সুড়ঙ্গ!

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ মিটার লম্বা সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গ রাজ্যের চোপড়া-ফতেহপুর সীমান্তে একটি চা বাগানে গরু পাচারের জন্য এই সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল বলে ধারণা করছে বিএসএফ।
বিএসএফের ডেপুটি মহাপরিদর্শক দেবি শরণ সিং বলেন, মঙ্গলবার গোপনসূত্রে খবর পাওয়া যায় বাংলাদেশে গরু পাচার করতে পাচারকারীরা সুড়ঙ্গ খুঁড়ছে এই খবরে বিএসএফ অভিযান চালায়। সেই অভিযানে চা বাগানের ভেতরে এই সুড়ঙ্গর খোঁজ পাওয়া যায়। তিনি যোগ করেন, রাতের অন্ধকারে এই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছিল। সুড়ঙ্গের কাজ শেষ হয়নি বলে বিএসএফ মনে করছে।
দেবি সিং জানান, এই সুড়ঙ্গর খোঁজ পাওয়ার পরে সীমান্তে বিএসএফের টহল বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ