সিসি নিউজ : রেলে নিয়োগে দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধাসহ ৩ আসামির ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাকি দুই আসামি হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।