• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পহেলা মে লাখো কণ্ঠে নজরুলের বিদ্রোহী কবিতা

সিসি নিউজ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ‘লাখো কণ্ঠে’ পাঠের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পহেলা মে সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল চর্চা কেন্দ্র- ‘বাঁশরী’ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের বাঁশরীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাঁশরীর সভাপতি ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, ‘নজরুল ছিলেন জন মানুষের কবি। গণমানুষের কবি। চেতনার কবি। বাংলাদেশেল সব মানুষ যাতে নজরুল ও মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে দাড়াই। মাথা উঁচু করে দাঁড়ানো মানে অন্যকে অবজ্ঞা করে নয়। আমরা উন্নত, শান্তিপূর্ণ, বিবেকহীন বাংলাদেশ চাই।

তিনি বলেন, নজরুল শুধু জন্মদিন কিংবা মৃত্যু দিবসের কবি না। নজরুল বছরের সব দিনের কবি। তাই আমরা প্রতিদিন সকাল ১১টায় কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, ‘আগামী পহেলা মে সোমবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ আবৃত্তির উদ্যোগ নিয়েছি। এতে এক লাখের বেশি মানুষ এক সঙ্গে নজরুলের বিদ্রোহী কবিতা পাঠ করবে। যদিও এক সঙ্গে এতো মানুষ যোগাড় করা সম্ভব নয়। আমরা ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানটি লাইভ করার চেষ্টা করব। এছাড়া দেশের ৬৪টি জেলাসহ সারা বিশ্বের মানুষ সেদিন এক সঙ্গে বিদ্রোহী কবিতা পাঠ করতে পাবে। আমরা বৈশম্যহীন ও সম্পৃতিতে অনুপ্রাণিত হয়ে জাতীয় কবির বিদ্রোহী কবিতা পাঠ করবো।

অর্থনীতিবিদ সুজিত চৌধুরী বলেন, ‘আজ নজরুলের দক্ষিণ এশিয়ায় আবারও সাম্প্রদায়িতকা ফিরে এসেছে। এখানে একজন ব্যক্তি গরুর মাংস খাওয়ার জন্য মরতে হবে কেন? আমরা সাম্প্রদায়িক সম্পৃতির পক্ষে লড়াই চালিয়ে যাব। নজরুল অনুসারীরা আত্মসমর্পণ করে না।’

সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা বলেন, ‘নজরুলের চেতনাকে ছড়িয়ে দিয়েই আমরা যাতে দেশকে এগিয়ে যেতে পারি সে লক্ষকেই সামনে রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে যেভাবে নজরুলকে বিভাজিত করার চেষ্টা করছে আমরা সেটাকে ভেঙে দিতে চাই।’

কবির নাতনী অনিন্দিতা কাজী বলেন, নজরুল ছিলেন, অন্যায় ও কুলোষিতের বিরুদ্ধে। তার কণ্ঠে সাধারণ মানুষের কথা ফুটে উঠেছে। এর পরেও নজরুলে দুর্গতি কম ছিলো না। আজ অনেকে বলে নজরুলের সঠিক মূল্যায়ন করা হয়নি কেনো? তখনই মনে হয় আসলে নজরুল এমন একটা মানুষ- তিনি তো মানুষের কবি হতে চেয়েছিলেন। তিনি অন্যায় ও কুলোশিতের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আজ তথা কথিক ব্যক্তিরা প্রশ্ন করেন কাজী নজরুল কি হিন্দুর কবি না কি মুসলমানের কবি? তারা আসলেই জানেন না নজরুল কি ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা মীর মো. মোতাহের হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ