পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ’’শ্রমিক মালিক গড়ব দেশ-এগিয়ে যাবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনসহ সকল শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস-১৭ পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় পাঁচবিবি গোহাটি চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজার রহমান, মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, দৌলতন নাহার দোলন, থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ উপজেলার সকল ইউনিটের শ্রমিকবৃন্দ প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি বিরাট র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও মুল শ্রমিক সমাবেশে একত্রিত হয়।