• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

চিলমারীতে মহান ‘মে দিবস’ পালিত

New Rose Cafe, Saidpur

হাবিবুর রহমান, চিলমারী: ‘দুনিয়ার মজদুর এক হও’ এই শ্লোগানে সারাদেশের ন্যায় চিলমারীতেও পালিত হয়েছে মহান ‘মে দিবস’-২০১৭। বর্ণ্যাঢ্য র‌্যালি, আলেচনা সভা ও শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন মহান মে দিবস পালন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সমবার সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের স্ব-স্ব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় শ্রমিকলীগ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ, লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান কুলি শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, উত্তর বঙ্গ ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন রমনা নৌ-বন্দর ঘাট, চিলমারী নদী বন্দর ঘাট শ্রমিক ইউনিয়ন, মিনিবাস (মটর) শ্রমিক ইউনিয়ন, জোড়গাছ অটো বাইক সমবায় সমিতি এবং অটোরিক্সা, টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন, সমন্বয় উপ-কমিটি স্ব-স্ব ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মর্জিনা বেগম জেলী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ১৮৮৬ সালের এ দিনে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে হতাহত হন অনেক শ্রমিক। শ্রমিকদের ওই আত্মদানের ফলেই দৈনিক কাজের সময় আট ঘণ্টা প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকেই দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ