• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ডুবেছে চালবাহী নৌকা

সিসি নিউজ: সুনামগঞ্জের নয়টি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে প্রায় দুই হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। সুরমা নদীতে ডুবে গেছে ভিজিএফের ৩শ ৬০ বস্তা চালসহ একটি নৌকা।
রোবরার রাতে মল্লিকপুরে এঘটনা ঘটে। সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানিয়েছেন, নয়টি ইউনিয়নে বিধ্বস্ত বাড়ি-ঘরের বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। তিনি জানান, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নেয়ার জন্য গতকাল সন্ধ্যায় মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম থেকে চাল বের করে নৌকায় নিয়ে রাখা হয়।
চালবোঝাই নৌকাটির আজ সকালে ওই ইউনিয়নে যাওয়ার কথা ছিলো। কালবৈশাখী ঝড়ে চালভর্তি ওই নৌকাটিও ডুবে যায়। চালের বস্তাগুলো উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ