চাঁদপুর প্রতিনিধি: মহান মে দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা কমিটি, সদর থানা কমিটি ও শহর কমিটির যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেলা কমিটির সভাপতি ইউনুছ ভাট, সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন বেপারী, সদর উপজেলা কমিটির সভাপতি কাদির গাজী, সাধারণ সম্পাদক গোলাপ খান, শহর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডাক্তার, সাংগঠনিক সম্পাদক মো. আলী শেখ, সহ সভাপতি ইসমাইল হোসেন গাজী, শাহজাহান গাজি, সদর থানা কমিটির সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক গোলাপ খান, সাংগঠনিক সম্পাদক শুক্কুর মিঝি, সহ সভাপতি ইউনুছ খান, মমতাজ মিজিসহ জেলা কমিটি, থানা কমিটি ও শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরে আলোচনা সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া ও অধিকার আদায়ের কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো. মহসিন।