সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে গণ সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা করেছে উদীচি শিল্পী গোষ্ঠি সৈয়দপুর শাখা। সোমবার বিকেলে (১লা মে) শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ শহীদ স্মৃতি অম্লান চত্তরে মহান মে দিবস উপলক্ষ্যে প্রতিবাদী এই গণসংগিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদীচি সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচির শিল্পীগোষ্ঠি সৈয়দপুর শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাফিজুর রহমান, যুব ইউনিয়ন নেতা মাহাবুবুল হক, উপদেষ্টা এম আর আলম ঝন্টু, উপদেষ্টা প্রকৌশলী নুরুজ্জামান জোয়ার্দার, সহ-সভাপতি শেখ রোবায়তুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবুল হাসনাত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অপু কুমার বিশ্বাস।
আলোচনা সভা শেষে গণ সঙ্গীত পরিবেশন করেন উদীচি শিল্পী গোষ্ঠি সৈয়দপুর শাখার হোসনে আরা লিপি, রেহানা জামান বীথি, রওনক জামান হৃদয়, তাসলিম মিশু, নিলুফা ইয়াসমিন, একুশি সহ অন্যান্যরা। তবলায় ছিলেন রইজ উদ্দিন রকি।