রাজশাহী: রাজশাহীতে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল।
আজ মঙ্গলবার (২ মে) সকালে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতেরা হলেন- মহানগরীর তালাইমারীর আসাদুল ইসলাম (৩০), দরগাপাড়ার রফিকুল ইসলাম রফিক (৩৫) ও মাদরাসা ছাত্র তামীম ইকবাল (৮) তানোরের আব্দুল আহাদ (১০) ও পাঠানপাড়া এলাকার রবিন হোসে(২২)
লাশগুলো পদ্মার তালাইমারি এলাকার পদ্মায় ভেসে উঠেছিল। যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের পরিচালক নুরুল ইসলাম।
রবিবার রাত ৭টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নগরের দরগাপাড়া এলাকায় পদ্মা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। পদ্মার মাঝের চর থেকে কয়েকজন যাত্রী নিয়ে বড়কুটি ঘাটে ফেরার সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ হয়েছিল বলে জানা যায়।
সোমবার দিনভর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারে পদ্মায় তল্লাসী চালায়।