• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক

খুলনা : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ২১ জেলার ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।  আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার বিদ্যুৎ স্বাভাবিক হয়।
ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী হাসান আলী তালুকদার বলেন, জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই আরেকটি সঞ্চালন লাইন ‘ট্রিপ করায় ওজোপাডিকোর ২১ জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো। এখন কাজ চলছে।
হাসান আলী তালুকদার জানান, ইতোমধ্যে ৪০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। দুয়েক ঘণ্টার মধ্যে ২১ জেলায় পুরোপুরি বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।
উল্লেখ, মঙ্গলবার বেলা ১১টা থেকে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করায় দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবাহও বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ