• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

নীলফামারীতে নতুন জেলা প্রশাসক খালেদ রহিম

সিসি ডেস্ক: ২৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। নতুন জেলায় বর্তমানে ডিসি পদে কর্মরত ছয়জনকে বদলি করা হয়েছে। ১৮ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নতুনভাবে ডিসি পদে নিয়োগ দেয়া হয়েছে। নীলফামারীতে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব খালেদ রহিম।

মঙ্গলবার এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে ডিসি পদে কর্মরতদের মধ্যে বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে যশোরে, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসানকে খুলনায়, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীকে চট্টগ্রামে, কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিনকে টাঙ্গাইলে, ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারকে নোয়াখালীতে এবং নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরিফকে রাজশাহীর জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।

পাশাপাশি ১৮ জন নতুনভাবে জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। তারা হলেন- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক নাজমুস সাদাত সেলিম মানিকগঞ্জে, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মনোজ কুমার রায় ফেনীতে, আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওয়েলফেয়ার প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক সাবিরুল ইসলাম সুনামগঞ্জে, প্রধামন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গাজীপুরে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মাছুমুর রহমান পটুয়াখালীতে, বিদ্যুৎ বিভাগের উপসচিব শওকত আলী রাজবাড়ীতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ চুয়াডাঙ্গায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব মোকাম্মেল হক জয়পুরহাটে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক জাকির হোসেন ঝিনাইদহে, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব ওয়াহিদুল ইসলাম মাদারীপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান কুড়িগ্রামে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব গৌতম চন্দ্র পাল গাইবান্ধায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বেগম হুমায়রা বেগম লক্ষ্মীপুরে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব এমদাদুল হক চৌধুরী নড়াইলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মাগুরায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুরে আলম সিদ্দিকী বগুড়ায় এবং বাংলাদেশ স্টেশনারি অফিসের উপপরিচালক হামিদুল হককে ঝালকাঠির জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।

অপর আদেশে রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব পদে, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন ও যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পাশাপাশি সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক পদে, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসকে প্রবাসীকল্যাণ ব্যাংকের ডিএমডি পদে, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ম্যানেজার পদে, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবর রহমানকে এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব পদে, চট্টগ্রামের জেলা প্রশাসক সামছুল আরেফীনকে রাজউকের পরিচালক পদে এবং ঝালকাঠির জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, ফেইজ-৩ এর সিস্টেম ম্যানেজার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসানকে বিদ্যুৎ বিভাগের উপসচিব পদে, মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাসকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব পদে, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরাকে জননিরাপত্তা বিভাগে, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে, জয়পুরহাটের জেলা প্রশাসক আবদুর রহিমকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক পদে, পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক পদে, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক পদে এবং গাইবান্ধার জেলা প্রশাসক আবদুস সামাদকে জাতীয় নদীরক্ষা কমিশনের পরিচালক পদে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ