• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

দিনাজপুর পৌরসভার কাউন্সিলর চাঁদাবাজীর মামলায় গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু’কে চাঁদাবাজী’র মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে অন্যান্য কাউন্সিলররা দিনাজপুর পৌরসভার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আজ বুধবার সকালে তারা পৌরসভার প্রতিটি রুমে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছে পৌরবাসী। তারা পৌরসভার সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু’র পরিবার থেকে অভিযোগ করা হয়, বুধবার ভোরে কাঞ্চন কলোনীস্থ বাড়ি’র দরজা ভেঙ্গে মুক্তিবাবুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, সংখ্যালঘু  গোষ্ঠী’র ঠিকাদার গৌর এর দায়ের করা চাঁদাবাজী ও চুরি’র মামলায় দিনাজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু’কে গ্রেফতার করা হয়েছে। আইন সবার উর্ধেব। সবার জন্য সমান। মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তিনি কলোনী’র স্টাফ কোয়ার্টার অবৈধভাবে বিক্রি করে সেই টাকাও আত্মসাৎ করেছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং কাউন্সিলর মুক্তিবাবু’র মুক্তি ও কাউন্সিলর অরেঞ্জ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী’তে অন্যান্য কাউন্সিলররা দিনাজপুর পৌরসভার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আজ বুধবার সকালে তারা পৌরসভার প্রতিটি রুমে তালা ঝুলিয়ে দেয় । এতে চরম বিপাকে পড়েছে পৌরবাসী। তারা পৌরসভার সেবা থেকে বঞ্চিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ