• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

কমেছে পাসের হার ও জিপিএ-৫

সিসি নিউজ: ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এবারে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। যা গতবারের চেয়ে ৮ শতাংশ কমেছে। এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন

চলতি বছরমোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। গত ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় এবং ৪ থেকে ১১ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ