রংপুর: রংপুর মহানগরীর আমাশু কুকরুল এলাকায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে ব্যতিক্রমী ফ্রি সুন্নতে খাতনা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক দরিদ্র পরিবারের শিশুদের খাতনা দেয়া হয়। বিষয়টি সেখানে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে।
নগরীর ৪ নং ওয়ার্ড আমাশু কুকরুল উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার স্থানীয় সচেতন নাগরিক কমিটির আয়োজনে ৫ম বারের মতো ওই সুন্নতে খাতনা কর্মসূচি নিয়ে দিনভর ছিল মানুষের ব্যপক আগ্রহ। স্থানীয় সমাজ সেবক সাবেক ইউপি চেয়ারম্যান একরামূল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা বানু, সংগঠক তানবীর হোসেন আশরাফী, রংপুর মেট্রোপলিটন চেম্বারেরর পরিচালক নুরুল ইসলাম পটু, সমাজ সেবক হেলাল কবির, ওয়ার্ড আওয়ামীলীগেরে সভাপতি দেলওয়ার হোসেন সাজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজীদ আহম্মেদ, মোহনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শফিউল করিম শফিক, চ্যানেল নাইনের রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম রফিক, এশিয়ান টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের আহবায়ক এ্যাডভোকেট একেএক আজমল হোসেন।
অনুষ্ঠানে শতাধিক গরীব ও অসহায় পরিবারের শিশুদের ফ্রি সুন্নতে খাতনা দেয়া হয়। বিভিন্নস্থান থেকে অভিভাবকরা তাদের শিশু সন্তানকে স্কুল মাঠে নিয়ে এসে সুন্নতে খাতনায় অংশ গ্রহণ করান। তাদেরকে টুপি গেঞ্জি ও গামছা উপঢৌকন দেয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।