দিনাজপুর প্রতিনিধি: দেশে মোট ৭টি জেলার ১০টি উপজেলায় ১১টি আশ্রায়ন প্রকল্পের মধ্যে দিনাজপুরের ২টি গুচ্ছগ্রাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
দিনাজপুরে ২টি উপজেলার কাহারোলের বাগপুর-২ গুচ্ছগ্রাম ও পার্বতীপুরের রিফিউজিপাড়া-১ গুচ্ছগ্রাম ভূমি মন্ত্রলায়ের আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে মোট ৭০টি পরিবারকে পুরর্বাসন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এইউএম সাইফুল্লাহ ও দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অনুষ্ঠান শেষে গুচ্ছ গ্রামের পরিবারদের হাতে দলিল হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।